শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

খালেদা জিয়ার মুক্তি ও নবীনদের স্বাগত জানিয়ে নবীগঞ্জ কলেজ ছাত্রদলের মিছিল

  • আপডেট টাইম সোমবার, ২ জুলাই, ২০১৮
  • ৫৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নবীগঞ্জ সরকারী কলেজে এইচএসসি ১ম বর্ষের নবীন ছাত্র-ছাত্রীদের স্বাগত জানিয়ে নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদল নেতা মোঃ মুমিন তালুকদারের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১ টার দিকে মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ অফিস ভবনের সামনে এক সভায় মিলিত হয়। মোঃ মুমিন তালুকদারের সভাপতিত্বে ও আহমদুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কলেজ ছাত্রদল নেতা আনোয়ার রহমান, রুবেল মিয়া, মোঃ জুমন মিয়া, রিয়াদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদল নেতা ফারছু মিয়া, ফয়ছল তালুকদার, সুহেব আহমেদ, সৌরভ আহমেদ, নাহিম ইসলাম, ফাহিম তালুকদার, নুরুল ইসলাম, ইমন আহমেদ, জসিম চৌধুরী, ফারহান আহমেদ, জাহান, মামুন, শাকিল, ইকবাল, মুমিনুর, রায়হান, জাবেদ, ফয়েজ, শামীম, হৃদয়, সুমন, রুবেল, পিকু দাশ. রাজু, ইমন প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোঃ মুমিন তালুকদার বলেন, অনতিবিলম্বে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে। এর ব্যাত্যয় ঘটলে ছাত্রজনতাকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। তিনি নবীন ছাত্র-ছাত্রীদের ছাত্রদলের পতাকাতলে এসে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শরীক হওয়ার জন্য আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com