শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

দিরাই থানায় নবীগঞ্জের ১, বানিয়াঙ্গের ১ জনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী আইন শৃংখলাবাহিনীর চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের বিশেষ অভিযানে ১শ পিস ইয়াবাসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা ইয়াবা ব্যবসায়ীরা হল জেলার জগন্নাথপুর উপজেলার বাঘময়না গ্রামের মৃত মাহমুদ মিয়ার পুত্র শিপন মিয়া (২৮), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের মৃত শওকত আলীর পুত্র তারেক মিয়া (৩০) ও নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র সালেহ আহমদ (২৬)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে দিরাই সদরের পৌরসভার ২নং ওয়ার্ডের ধল রোডের শশ্মানঘাট সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তফা কামাল আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা ইয়াবা সরবরাহকারী। বহুদিন যাবত দিরাই সহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে দিরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com