শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে দুঃস্থ অসহায় নারীদের মাঝে হবিগঞ্জ নাগরিক কমিটির শাড়ি বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ৭৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে দুঃস্থ অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। হবিগঞ্জ নাগরিক কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য চৌধুরী আব্দুল হাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুর রাজ্জাক। গীতা থেকে পাঠ করেন শিক্ষক অঞ্জন গোপ। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুল হান্নান, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট এর অধ্যাপক সৈয়দ জামাল আহমেদ, হবিগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি ডাঃ মোঃ জমির আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, মোঃ আমিরুল ইসলাম আলম। এছাড়াও অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হবিগঞ্জ নাগরিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com