বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পুরাতন বিবিয়ানা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮
  • ৪৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নে পুরাতন বিবিয়ানা নদী থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ড্রেজিং মেশিন বসিয়ে বালু উত্তোলন চলছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে জনৈক ফারুক মিয়া নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার বরবারে অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিগত ২মাস ধরে উপজেলার দিঘলবাক ইউনিয়নে কসবা গ্রামের পশ্চিম দিক থেকে পুরাতন বিবিয়ানা নদীতে ড্রেজিং মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে একই গ্রামের সাদ উল্লাহ’র পুত্র ও যুবদল নেতা শাহিনুর মিয়া। এ ড্রেজিং মেশিন এর পাইপ লাইন সৈয়দপুর ও জগন্নাথপুর এশিয়ান হাইওয়ে রাস্তার উপর স্থাপন করে নেয়া হয়েছে। যার ফলে রাস্তায় বড় ধরণের আইল্যান্ড সৃষ্টি হয়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে করে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। এবিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com