শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জ পৌর খেলাফত মজলিসের ইফতার মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৪৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আর্তমানবতার সেবায় খেলাফত মজলিস এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে দরিদ্রদের মাঝে ঈদুল ফিতরের আনন্দ বয়ে দিতে গতকাল পৌর খেলাফত মজলিস দরিদ্রদের সম্মানে ইফতার মাহফিল ও তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করে। গতকাল সোমবার হবিগঞ্জ প্রেসক্লাবে পৌর সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হারুনুর রশীদ এবং মাওলানা আজিজুর রহমান এর যৌথ পরিচালানায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আবদুল বাসেত আজাদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাফতভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দেশে দরিদ্রতা ও বেকারত্ব দূর হবে।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যাকস) সভাপতি আলহাজ শামসুল হুদা, খেলাফত মজলিস জেলা সহ-সভাপতি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, প্রভাষক মুহাম্মদ আবদুল করিম, নুরুজ্জামান চৌধুরী, ভারপ্রাপ্ত সেক্রেটারি এডঃ সারওয়ার রহমান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক এহতেশামুল হক শামীম, বায়তুলমাল সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, সদর থানা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া, ছাত্র মজলিস জেলা সভাপতি শিব্বির আহমদ আবির, প্রভাষক নুরুল ইসলাম কোহিনুর, লুৎফুর রহমান সেকুল, মাওলানা আজিজুর রহমান, মুস্তাক আহমদ, মাওলানা ওবায়দুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com