শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে সাংবাদিকদের সম্মানে আ.লীগ নেতা মুসলিমের ইফতার

  • আপডেট টাইম রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৫৯৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের আসন্ন সংসদ নিবার্চনে আওয়ামীলীগের প্রার্থী হতে চান উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম। তিনি শনিবার মাধবপুর সদরের স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার পার্টিতে প্রার্থীতা ঘোষনা করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন এর আগেও তিনি ৩ বার আওয়ামীলীগের মনোয়ন চেয়েছেন। ছাত্র জীবন থেকে আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করে আসছি। আন্দিউড়া ইউনিয়নে কয়েকবার চেয়ারম্যান, মাধবপুর পৌরসভার ২ বার মেয়র নির্বাচিত হয়েছি। আওয়ামীলীগের সভাপতি হিসাবে দীর্ঘ দিন যাবত দায়িত্ব পালন করছি। আওয়ামীলীগের রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় মামলা ও হয়রানির শিকার হয়েছি। সাংগঠনিকভাবে মাঠে কাজ করে যাচ্ছি। সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে ও দল আমাকে মনোয়ন দিবে বলে আশা করি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শাহ্ মোঃ রিয়াদ তুষার, আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান গেন্দু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলী মোঃ এরশাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি রাসেল পারভেজ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা শাহ টিপু, আতাউস সামাদ বাবু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com