শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মৌলভীবাজার থেকে অপহৃত ভিকটিম শায়েস্তাগঞ্জে উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জুন, ২০১৮
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মৌলভীবাজারে অপহৃত মোকদ্দছ আলীকে শায়েস্তাগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব। গত রোববার রাত সাড়ে ১২টার দিকে শায়েস্তাগঞ্জ মোড় এলাকা থেকে মোকদ্দছ আলীকে উদ্ধার করা হয়। তিনি মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার মৃত জহুর আলীর ছেলে। র‌্যাব সূত্রে জানা গেছে, গত ১ জুন মোকদ্দছ আলী নিজ বসত বাড়ী হতে নিখোঁজ হন। তাকে খোঁজাখুজি করে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। পরদিন ২ জুন র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পে ভিকটিমকে উদ্ধারের জন্য আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে ৩জুন রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে ও এএসপি মোঃ আনোয়ার হোসেনসহ একদল র‌্যাব সদস্য অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেন। তাকে মৌলভীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com