মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজ জননেতা ও সাংবাদিক এম এ মন্নাফের মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম শনিবার, ২ জুন, ২০১৮
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ জননেতা ও সাংবাদিক এম এ মন্নাফের ১ম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে (২ জুন) হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপি’র প্রতিষ্ঠালগ্ন থেকে এ রাজনৈতিক দলটির সাথে যুক্ত হন এম এ মন্নাফ। মৃত্যুর সময় তিনি জেলা শাখার উপদেষ্টা ছিলেন। এছাড়াও সাংবাদিকতা, খেলাধুলা, শিক্ষা-সংস্কৃতি, সমাজসেবায় তার ভূমিকা ছিল অপরিসীম। এসব কর্মকাণ্ডে নিষ্ঠা, সততা, একাগ্রতা, আধুনিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন এম এ মন্নাফ। তিনি বানিয়াচং উপজেলার প্রত্যন্ত ভাটি এলাকার মুরাদপুর গ্রামে ১৯৪৭ সালে ২৫ নভেম্বর এক সম্ভ্রান্ত কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। এদিকে, এম এ মন্নাফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে শহরের অনন্তপুরস্থ বাসায় কোরআন খানি, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com