বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মোটর সাইকের চোরের দুই সদস্যকে আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মোটর সাইকেল চুরির ঘটনায় আন্ত জেলা মোটর সাইকের চোরের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। এদিকে, চোরের গড়ফাদার আসাদ মিয়া (২২) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের কাছে ১৬৪ স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে। গতকাল বুধবার ভোরে সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ উমেদনগর থেকে তাদেরকে আটক করে। এসময় তাদের দেখানো মতে চোরাই মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। আটককৃতরা হল, উমেদনগর গ্রামের শহীদ মিয়ার পুত্র আশাদ মিয়া ও একই গ্রামের তার চাচাত ভাই মোতাব্বির হোসেন। পরে বিকেলে তাদেরকে কোর্টে প্রেরণ করলে আসাদ মোটর সাইকেল চুরির কথা স্বীকার করে। সে জানায়, তার কাছে একটি মাস্টার চাবি রয়েছে। এ মাস্টার চাবি দিয়ে যে কোন সাইকেল সে চুরি করতে পারে। উল্লেখ্য গত ২৪ মে লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জাবেদ আলীর একটি সিডিআই মোটর সাইকেল শহরের পিটিআই রোড এলাকা থেকে নিয়ে যায়। এ ব্যাপারে তিনি সদর থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com