বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ শচীন্দ্র কলেজে জলাশয়ে নাগ-নাগিনীর ডান্স আজমিরীগঞ্জে বিষপানে যুবকের মৃত্যু চুনারুঘাটে চুরি করা গরু বিক্রি করতে গিয়ে জনতার হাতে যুবক আটক শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক

নবীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ পরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৩০ মে, ২০১৮
  • ৬৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিভিন্ন অভিযোগে পরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া রোড ডিভাইডারের উপর মালামাল রাখার কারণে যানজট সৃষ্টি হওয়ায় মালামাল জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী’র যৌথ নেতৃত্বে নবীগঞ্জ শহরে এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে পার্কিং ছাড়াই যত্রতত্র রাস্তার উপর সিএনজি, টমটম, ইমা ও বাস দাড় করিয়ে যাত্রী উঠানামা করার অপরাধে টমটম ড্রাইভার সোনাই মিয়াকে ২শত টাকা এবং ইমা ড্রাইভার ছুরুক মিয়াকে ২শত টাকা জরিমানা করা হয়। এছাড়া চাউল ব্যবসায়ী গোপেশ দাশকে ২ হাজার, অরবিন্দু রায়কে ২ হাজার, সূর্য বিশ্বাস ২ হাজার, মাধুরী হোটেলকে ২ হাজার এবং গৃহ নির্মানকারী শাহবাজ মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com