বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তুফা রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তুফা রফিক ছিলেন আপাদমস্তক একজন দেশপ্রেমিক, ত্যাগী ও নিবেদিতপ্রাণ বিএনপি নেতা। দলের পক্ষ থেকে তাঁর ওপর অর্পিত প্রতিটি দায়িত্ব তিনি সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিকূল ও সংকটময় সময়ে অনেকেই দল ছেড়ে চলে গেলেও গোলাম মোস্তুফা রফিক কখনো দলের সঙ্গে বেঈমানি করেননি এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তাঁর আদর্শ ও রাজনৈতিক বিশ্বাসে অটল ছিলেন।
জি কে গউছ আরও বলেন, তিনি ছিলেন আমার অত্যন্ত আপনজন এবং একজন অভিভাবকের মতো। তাঁর মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়ায় হবিগঞ্জের রাজনীতি, মুক্তিযোদ্ধা সমাজ ও বিএনপি পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে।
হুইপ জি কে গউছ মহান আল্লাহর কাছে মরহুমের জীবনের সকল ভালো কাজ কবুল করে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করার প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক ও বেদনা সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com