বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

যতদিন বেঁচে থাকব চুনারুঘাটের উন্নয়নে কাজ করে যাব-এমপি মাহবুব আলী

  • আপডেট টাইম শনিবার, ২৬ মে, ২০১৮
  • ৫৫৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট-আসামপাড়া সড়কে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যায়ে (চেইনেজ ০০-৪৩৯ মিঃ) আরসিসি দ্বারা পূর্নবাসন কাজের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী এমপি। গতকাল শুক্রবার সকালে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপনের পরিচালনায় ও পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদারের সভাপতিত্বে চুনারুঘাট মধ্য বাজারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন শামছু, উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার, হবিগঞ্জ জেলা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, কমিশনার আব্দুল হান্নান, কমিশনার মর্তুজ সরদার, কমিশনার কাজল মিয়া, যুবলীগ নেতা মোঃ লিজন মিয়া, চুনারুঘাট কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, জাহাঙ্গীর মিয়া ও আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ছাত্রলীগ নেতাকর্মী সহ উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য এডঃ মাহবুব আলী বলেন, যতদিন আপনাদের মাঝে আমি বেঁচে থাকব, তথদিন চুনারুঘাটের বিভিন্ন বিষয়ে উন্নয়নের কাজ করে যাব। পরে প্রধান অতিথি ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। উল্লেখ্য, চুনারুঘাট পৌরসভার নব নির্মিত রাস্তাটি শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার নামে নামকরণের জন্য বাল্লা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে দাবী জানানো হয়। উদ্বোধনের দিন এ বিষয়ে উপস্থিত জনতা একমত পোষন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com