বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এডঃ বিদ্যুৎ ভুষন রায়ের মৃত্যুতে ফুল কোর্ট রেফারেন্স ও শোক সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট বিদ্যুৎ ভুষন রায়ের মৃত্যুতে ফুল কোর্ট রেফারেন্স ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল বৃহস্পতিবার জেলা জজ আদালতে জেলা ও দায়রা জজ মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সফিকুর রহমানের পরিচালনায় স্বর্গীয় বিদ্যুৎ ভুষন রায়ের মৃত্যুতে ফুল কোর্ট রেফারেন্সে বক্তব্য রাখেন সাবেক এমপি এডভোকেট চৌধুরী আব্দুল হাই, রনজিত কুমার দত্ত, ফজলে আলী, ত্রিলোক কান্তি চৌধুরী বিজন। ফুল কোর্ট রেফারেন্স এ হবিগঞ্জে কর্মরত সকল বিচারকগণ উপস্থিত ছিলেন। পরে আইনজীবী সমিতির কার্যালয়ে এক শোক সভা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন এডভোকেট ইমান উল্লাহ, মুরলী ধর দাস, আব্দুল হান্নান চৌধুরী, নুরুল ইসলাম তালুকদার, আব্দুর রহিম আকল মিয়া, বদরু মিয়া, তাজ উদ্দিন সুফি, সুধাংশু সুত্রধর, লুৎফুর রহমান তালুকদার, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইলিয়াছ, সুবীর রায়, মন মোহন দেবনাথ, স্বর্গীয় বিদ্যুৎ ভুষন রায়ের পুত্র এডভোকেট বিজিত লাল রায়। গীতা পাঠ করেন এডভোকেট শিপন পাল। বক্তারা স্বর্গীয় বিদ্যুৎ ভূষন রায়ের জীবনের উপর আলোচনা করেন এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com