বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

স্ত্রী ও সন্তানকে মারপিটের অভিযোগে ১ মাতাল আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মে, ২০১৮
  • ৫০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার বাশহাটা এলাকায় অতিরিক্ত মদ্যপান করে স্ত্রী ও সন্তানকে মারপিট করার অভিযোগে আব্দুস ছোবহান (৬০) নামে এক মাতালকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার এএসআই বিকাশ চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। স্থানীয়ারা জানান, আব্দুস ছোবহান একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারী জায়গা দখল করে ঘর নির্মান করে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। এ ব্যাপারে এলাকাবাসী তাকে কয়েকবার আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে সে এলাকাবাসীর কাছে লিখিত অঙ্গীকার নামা দেয় ভবিষ্যতে সে কোন অপরাধমূলক কর্মকান্ড করবে না। কিন্তু সে অঙ্গীকার ভঙ্গ করে ইতিমধ্যে আবারও সে মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। এ ব্যাপারে তার স্ত্রী ও পুত্র এর প্রতিবাদ করলে গতকাল উল্লেখিত সময়ে আব্দুস ছোবহান অতিরিক্ত মদ্য পান করে তাদেরকে বেধড়ক মারপিট করে এবং বাড়ি ঘর ভাংচুর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com