বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সৈয়দ আহমদুল হকের সমর্থনে রায়ধর জনতার বাজারে নির্বাচনীয় সভা

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০১৪
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমদুল হকের সমর্থনে সদর উপজেলার গোপায়া ইউপির রায়ধর জনতার বাজারে এলাকাবাসীর উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বিকেলে রায়ধর জনতার বাজারে ইউপি চেয়ারম্যান চৌধুরী মিজবাহুল বারী লিটনের সভাপতিত্বে অনুষ্টিত নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমদুল হক। এতে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান এনামুল হক মজনু, মৌলানা আতাউর রহমান, মেম্বার মানিক মিয়া, বিশিষ্ট মুরুব্বি, আব্দুল কদ্দুছ, ছয়িব উল্লাহ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, তিনশর বেশি খুনের মামলা যার মাধ্যামে আপোস মিমাংসা হয়েছে, কোটি কোটি টাকা যার কাছে মানুষ আমানত রেখেছে তিনিই সৈয়দ আহমদুল হক। বক্তারা বলেন, সৈয়দ আহমদুল হককে উপজেলা নির্বাচনে জয়ী করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আহমদুল হক বলেন, অতীতেও উপজেলার উন্নয়নে যেমন আপনাদের পাশে ছিলাম আগামীতেও থাকব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com