বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের মজলিশপুরে মানবসেবা ইউ.কে ট্রাষ্ট (ইউ.কে) এর ৬ষ্ট বার্ষিক ত্রাণ সামগ্রী বিতরণী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৫৫৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীর অসহায়, হত দরিদ্র ও দুঃস্থ প্রায় ৮ শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামস্থ সামাজিক সংগঠন মানবসেবা ইউ.কে ট্রাষ্ট (ইউ.কে) এর উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মজলিশপুর ত্রী-হক মার্কেটে এই ত্রান বিতরণ করা হয়। ট্রাষ্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ ফয়জুল হকের সার্বিক তত্ববধানে এলাকার মজলিশপুর, ভবানীপুর, উজিরপুর, লুদুরপুর, পিটুয়া, সদরাবাদ, পারকুল, ঢালারপাড় ও আজলপুর গ্রামসহ এলাকার গ্রায় ৮ শতাধিক গরীব দুঃস্থ অসহায় লোকজনের মধ্যে চাল, ডাল, ময়দা, চিনি, পিয়াজ, রসুন, ছোলা, আদা ও দুধ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য আব্দুল মুকিত চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম. মুজিবুর রহমান, শেখ জিতু মিয়া, মকবুল মিয়া, আরফান মিয়া, বাবুল মিয়া, সাজন মিয়া, সুরুজ আলী ও চেরাগ আলী প্রমুখ। এলাকার অসহায় গরীব লোকজন প্রতি বছরের ন্যায় এই খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com