বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আপনাদের সেবক হতে আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিন-আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ১৯ মার্চ, ২০১৪
  • ৪৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ ও মহাজোট সমর্থিত প্রার্থী মোঃ আলমগীর চৌধুরীর সমর্থনে গতকাল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের শাখোয়া বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্টিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শৈলেন কুমার দাশ ও পিকলু চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ আলমগীর চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক এডঃ গতি গোবিন্দ দাশ, জাতীয় পার্টির সাধারন সম্পাদক মাহমুদ চৌধুরী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, আব্দুর রউফ মেম্বার, মাজেদ মিয়া, লেবু আহমদ জেবু প্রমূখ। এসময় আলমগীর চৌধুরী বলেন, দলমত নির্বিশেষে আপনাদের সন্তান হিসাবে আমাকে দোয়াত-কলম মার্কায় আপনাদের মুল্যবান ভোট দিয়ে আপনাদের সেবক হওয়ার সুযোগ দিন। আপনাদের সহযোগীতায় উপজেলা বাসীর সেবক হওয়ার সুযোগ পেলে সুখে দুঃখে অতীতের মত আপনাদের পাশে সবসময় থাকব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com