বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের ইনাতগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৬৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আলমাছ উদ্দিন (২৮)। তিনি ইনাতগঞ্জ ইউনিয়নের বাউরকাপন গ্রামের মদরিস উল্লার পুত্র। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১৫ পিস। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ইনাতগঞ্জ পশ্চিম বাজারে গ্রেফতারকৃত আলমাছের ভাইয়ের চা ষ্টলের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় আলমাছ উদ্দিন ইয়াবাসহ ইনাতগঞ্জ পশ্চিম বাজারে তার ভাইয়ের চা-স্টলের সামনে অবস্থান করছিল। তার কাছে ইয়াবা রয়েছে এমন খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন এর নেতৃত্বে এস.আই এমরান, এ.এস.আই সুহেল দেব ও এ.এস.আই বিশ^জিৎ ঘোষ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে গ্রেফতার করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা ইয়াবা এবং মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে কোন রকম ছাড় দেয়া হবেনা। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। যে কোন মুল্যে এলাকাকে মাদক মুক্ত করবো। এ জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com