সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৪১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী চুনারুঘাট পৌর এলাকার বড়াইল গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে কাওসার মিয়া (২৮)।
বুধবার রাতে চুনারুঘাট পৌরসভা অনিক ব্রিক ফিল্ডের দক্ষিনে রাস্তার সামনে থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই কাশী শর্মা ও এএসআই জোসেফ নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পাচারকালে তার কাছে বিক্রয়ের ৬৫ পিস ইয়াবাসহ পুলিশ তাকে হাতেনাতে আটক করে।
চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চত করে বলেন, মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com