সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সরকারী হল নবীগঞ্জ জেকে মডেল উচ্চ বিদ্যালয় ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ৮৭৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ দেশের যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করার প্রতিশ্র“তি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে প্রতিশ্র“তি অনুযায়ী আরও ২৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করণ করেছে সরকার। যার মধ্যে সিলেট বিভাগের ৫টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে নবীগঞ্জের ঐতিহ্যবাহী যোগল কিশোর মডেল হাইস্কুল। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সরকারি করণ বিদ্যালয় গুলোর মধ্যে সিলেট বিভাগের ৫টি বিদ্যালয়ের মাঝে নবীগঞ্জের শতবর্ষের ঐতিহ্যবাহী সু প্রাচীন বিদ্যাপিট হবিগঞ্জের নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, এ সব শিক্ষা প্রতিষ্ঠানে কমর্রত কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না। প্রসঙ্গত, দেশের প্রতি উপজেলায় একটি করে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন। এরপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, ৩১৫টি উপজেলায় হাই স্কুল এবং ৩২১টি উপজেলায় সরকারি কলেজ নেই। প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন দফায় ১৯৯টি বেসরকারি কলেজ এবং ৩০৩টি হাইস্কুল জাতীয়করণের ব্যাপারে তিনি (প্রধানমন্ত্রী) নীতিগত অনুমোদন দিয়েছেন। দেশে বর্তমানে ৩৩৫টি সরকারি হাইস্কুল এবং ৩৩১টি কলেজ আছে। এর সঙ্গে নতুন করে ২৪টি সরকারি হাইস্কুল যুক্ত হলো। এদিকে নবীগঞ্জের ঐতিহ্যবাহি জেকে মডেল হাইস্কুলকে সরকারী করণের প্রজ্ঞাপন জারি হওয়ায় নবীগঞ্জবাসীর পক্ষ থেকে নবীগঞ্জ জেকে হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুস ছালাম এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মানস কন্যা দেশরতœ শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ’কেও আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com