বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গ্র“প থিয়েটারের নির্বাচনে সর্বোচ্চ ভোটে তৃতীয়বারের মতো নির্বাচিত শান্তনু

  • আপডেট টাইম সোমবার, ২১ মে, ২০১৮
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশানের ২৩তম জাতীয় সম্মেলন ও নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে প্রেসিডিয়াম মেম্বার পদে নির্বাচিত হয়েছেন জীবন সংকেত সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু।
গত ৪ও ৫ মে ঢাকা জাতীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সারা দেশের সহস্রাধিক নাট্যকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পরদিন সারা দেশের ফেডারেশানভুক্ত ২৩২ টি দলের প্রতিনিধিরা আগামী ত্রি-বার্ষিক কমিটি নির্বাচনের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে লিয়াকত আলী লাকী ও কামাল বায়োজিদ চেয়ারম্যান ও সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হন।
হবিগঞ্জ জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সভাপতি অনিরুদ্ধ কুমার ধর সর্বোচ্চ সংখ্যক ভোটের ব্যাবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে প্রেসিডিয়াম মেম্বার পদে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোটের পরিমাণ ১৬৭। যা নির্বাচনে ২৭ টি পদে নির্বাচিতদের প্রাপ্ত ভোটের মধ্যে সর্বোচ্চ। উল্লেখ্য, এর আগেও দুই দুইটি নির্বাচনে অনিরুদ্ধ কুমার ধর সর্বোচ্চ ভোট পেয়ে একই পদে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছিলেন। এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে অনিরুদ্ধ কুমার ধর বলেন, গত ৩৫ বছর ধরে অব্যাহত মঞ্চে কাজ করার প্রতিদান স্বরূপ সারাদেশের নাট্যকর্মীরা যে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেন, তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা। হবিগঞ্জের থিয়েটারকে বিশ্বের দরোজায় পৌছে দেয়ার লক্ষ্যে আমি কাজ করে যাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com