বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম সোমবার, ২১ মে, ২০১৮
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলাসহ বিভিন্ন মামলার মোটিভ উদঘাটন ও আসামীদেরকে দ্রুত গ্রেফতার করায় হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত শনিবার রাতে পুলিশ সুপার কার্যালয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূইয়া, শৈলেন চাকমা, রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, ডি.আই.ওয়ান গোলাম মাহবুব, বানিয়াচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক, মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন। প্রসঙ্গত, চুনারুঘাট উপজেলার ব্যবসায়ী সমিতির সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামাত নেতা আলহাজ্ব মোঃ আকল হোসেন আকল মিয়া হত্যা মামলা, শায়েস্তাগঞ্জের চাঞ্চল্যকার বিউটি ধর্ষণ ও হত্যা মামলা এবং নবীগঞ্জে প্রবাসীর বউ ও মা হত্যা মামলাসহ বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা মামলার মোটিভ উদঘাটন করেছেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা। শুধু তাই নয়, দ্রুত মামলাগুলোর সাথে জড়িত থাকার আসামী গ্রেফতার করে আইনের আওতায় এনেছেন এবং মাদক, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড নির্মূল করার জন্য কঠোর ভূমিকা রেখেছেন। ফলে হবিগঞ্জ জেলায় অনেক অপরাধসহ দাঙ্গাহাঙ্গামা কমে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com