বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

হবিগঞ্জ শহরে পরিবহণ শ্রমিক নেতাকে মারধর প্রতিবাদে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক অবরোধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪
  • ৭১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ ও বাইপাস সড়ক অবরোধ করে পরিবহণ শ্রমিকরা। বিকেল ৪টা থেকে ৫ টা পর্যন্ত ১ ঘন্টা অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে হবিগঞ্জ থানা পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গত রবিবার ট্রাক শ্রমিক সমিতির নেতা জহির সিকদারের একটি ট্রাক মোহনপুর এলাকার আলাই মিয়া নামে জনৈক ব্যক্তির একটি গাছে আঘাত করে। এতে গাছের ক্ষতি হয়। গতকাল দুপুরের দিকে জহির সিকদার বিষয়টি মিমাংসার করার জন্য আলাই মিয়ার বাড়িতে যান। এ সময় আলাই মিয়াসহ আরো কয়েকজন মিলে জহির সিকদারকে মারধর করে। এর প্রতিবাদে বিকালে শ্রমিকরা সড়ক অবরোধ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com