বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানী

  • আপডেট টাইম বুধবার, ১৬ মে, ২০১৮
  • ৬৪৯ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ মাধবপুরে বাস ও দুইটি ট্রাকে ত্রিমুখি সংঘর্ষে ৪জনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছেন আরো ১০ জন। গতকাল মঙ্গলবার সকাল পৌণে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হরিতলা নামকস্থানে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন, বাস চালক নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তালুককান্দি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ফরহাদ মিয়া (৫০), সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নিয়ামত গ্রামের আব্দুল মতিনের ছেলে সামসুর রহমান (৪০), চাপাইনবাবগঞ্জের মৃত দ্বীজেন্দ্র সাহার ছেলে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দিরাই জোনের মেরামত প্রশিক্ষক শ্যামল কুমার সাহা (৪২) ও সাতক্ষিরা সদরের নজরুল ইসলামের ছেলে সেলিম রেজা (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বেপরোয়া গতির একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫২৪৫৫) সকাল পৌণে ৮টার দিকে মাধবপুর উপজেলার হরিতলা নামকস্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৩-৫৩০৮) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩জন নিহত হন। আহত অবস্থায় সেলিম রেজাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে আসে। এছাড়াও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com