বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইমামবাড়ী বাজারে মিছিল

  • আপডেট টাইম বুধবার, ১৬ মে, ২০১৮
  • ৮৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও মাহে রমজানকে স্বাগত জানিয়ে গতকাল বিকালে ইসলামী যুব আন্দোলন ও ইশা ছাত্র আন্দোলন এর যৌথ উদ্যোগে ইমামবাড়ী আঞ্চলিক শাখার মিছিল শুরু হয়। মিছিলটি ইমামবাড়ী বাজারের প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়। ইসলামী আন্দোলন ইমামবাড়ী শাখার সভাপতি হাজ্বী খলিলুর রহমানের সভাপতিত্বে ও ইসলামী যুব আন্দোলন ইমামবাড়ী শাখার সভাপতি এইচ.এম.মঈন উদ্দিন এর সঞ্চালনায় মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওঃ হাবিবুর রহমান জিহাদি, ইশা ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শেখ ইকবাল হুসেন। সমাবেশে বক্তারা বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে মুসলিমদের সিয়াম সাধনায় বিঘœ সৃষ্টি না হয়।
উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ইমামবাড়ী শাখার সেক্রেটারি মাওঃ আব্দুল আলিম খান, ১২নং কালিয়াভাঙ্গা ইউনিয়নের সেক্রেটারি এনামুল হক, ইসলামী যুব আন্দোলন ইমামবাড়ী শাখার সেক্রেটারি হাফেজ মাওঃ অলিউর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাসেল আহমদ, ইমামবাড়ী শাখার সভাপতি কে.এম. নোমান আহমদ, মাওঃ লুৎফুর রহমান, হাফেজ আব্দুল হালিম, হাফেজ তকলীছ, আব্দুল আজীম, হাফেজ আশরাফ আলী, হাফেজ হিফজুর রহমান, হাফেজ শফিক, হাফেজ মুশারফ, আসাদ, আনসার, আবু মুছা, শাহিনুর, খাইরুল ইসলাম, শহিদুল ইসলাম, নাঈম, আবিদ আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com