সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

তাহমিনা টিউমার থেকে মুক্তি পেলেও ক্যানসার তাকে ছাড়েনি

  • আপডেট টাইম রবিবার, ১৩ মে, ২০১৮
  • ৪৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের নিখোঁজ বাচ্চু মিয়ার ছোট্ট শিশু কন্যা তাহমিনা আক্তার (৬) বেড়ে উঠার বয়সেই চোখে টিউমার ধরা পড়ে। বিত্তবানরা এগিয়ে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয় চিকিৎসা। টিউমার থেকে মুক্তি পেলেও ক্যানসার থাকে ছাড়েনি। শনিবার বিকেল ৩টায় নিজ বাড়িতে তাহমিনা আক্তার (৬) শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাহমিনার পিতা বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে নিখোঁজ। পরিবারের সাথে নেই তার যোগাযোগ, বেচে আছেন কী না তাও জানেনা পরিবার। বাবার অবর্তমানে অসহায় হয়ে পড়ে পরিবার। তাহমিনাকে নিয়ে সংবাদ প্রকাশ হলে এগিয়ে আসেন সমাজের বিত্তবান ও প্রশাসন। সবার সহযোগিতায় অসহায় এই মেয়ের টিউমারের অপারেশন হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গত বছরের ১৯ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় তাহমিনা। ৪৫দিন চিকিৎসা শেষে টিউমার ভালো হয় তাহমিনার কিন্তু সারা শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় শেষ রক্ষা হয়নি তার। মৃত্যু থাকে ছাড়েনি। তাহমিনার মা কান্নাজড়িত কন্ঠে বলেন, সকলের সহযোগিতায় আমার মেয়ের বাম চোখের টিউমার ভালো হয়ে যায় কিন্তু তাকে বাঁচাতে পারলাম না ক্যানসার তাকে আমার কাছ থেকে কেড়ে নিল, তিনি আরও বলেন টিউমার ভালো হওয়ার পর তার যখন ক্যানসার ধরা পড়ে তখন ঢাকা বেশ কয়েকবার বড় ডাক্তার দেখিয়েছি কিন্তু শেষমেশ আমার মেয়েটা মৃত্যুবরণ করলো। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাহমিনার দাফন সম্পন্ন হয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com