বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে ৫ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ১২ মে, ২০১৮
  • ৬০০ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে চালকসহ ৫জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের দেউন্দি মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সিলেটমুখি বেপরোয়াগতির প্রাইভেট কারটি দেউন্দি মোড়ে পৌছুলে একটি টমটম সামনে পড়ে। এসময় টমটমকে বাঁচাতে কারচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় কারটি উল্টে সড়কের নিচে পড়ে যায়। এতে চালকসহ কারের ৪যাত্রী আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরাসহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার ও একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com