বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার ৮ম মৃত্যু বার্ষিকী আজ

  • আপডেট টাইম শুক্রবার, ১১ মে, ২০১৮
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কন্ট্রাক্টর এসোসিয়েশন ও হবিগঞ্জ রিক্সা মালিক শ্রমিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার ৮ম মৃত্যু বার্ষিকী আজ। ২০১০ সালের ১১ মে ঢাকা পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি ১০ বার পবিত্র হজ্জব্রত পালন করেন। এদিকে আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার শায়েস্তানগরস্থ মরহুমের বাসভবন মর্তুজা কটেজে তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ পৌর এলাকার সকল মসজিদ, হাফিজখানা ও এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিল। এছাড়াও আজ সকালে মরহুমের কবর জিয়ারত, দিনব্যাপী কোরআন খানী, তবারুক বিতরণ ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।
পারিবারিক এসব কর্মসূচিতে মরহুমের আত্মীয় স্বজনসহ সর্বস্তরের শুভানুধ্যায়ী ও ব্যক্তিবর্গকে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন তাঁর জেষ্ঠ্য পুত্র হবিগঞ্জ পৌরসভার মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জি কে গউছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com