শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

দুই স্কুলের সীমানা নিয়ে দ্বন্দ্বের জের বানিয়াচংয়ে প্রাইমারি স্কুলের বিদুৎ লাইন বিচ্ছিন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ মে, ২০১৮
  • ৫৬০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং নাগুরাফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে নাগুরাফার্ম উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই স্কুলের সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, এ দ্বন্দ্বের জেরে প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ সরবরাহের লাইন কেটে দেয় উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল কাস ব্যাহতসহ প্রচন্ড গরমে শ্রেণিকক্ষে ছটফট করছে ক্ষুদেশিক্ষার্থীরা। স্থানীয়রা জানালেন, একই কমপ্লেক্সের ভেতরে নাগুরাফার্ম উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। পল্লী বিদ্যুৎ বিভাগে আবেদন করার দীর্ঘ তিন বছর পরও খাম্বা জটিলার কারণে বিদ্যুৎ সংযোগ মিলছে না প্রাথমিক বিদ্যালয়ে। দেড় বছর পূর্বে নাগুরাফার্ম উচ্চ বিদ্যালয়ের মিটার থেকে বিদ্যুৎ সংযোগ দেয় পার্শ্ববর্তী নাগুরাফার্ম প্রাথমিক বিদ্যালয়ে। শনিবার বিদ্যুৎ সংযোগ কেটে দেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নাগুরাফার্ম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা খানম জানান, স্কুলের বিদ্যুৎ সংযোগ কেটে দেয়ায় ডিজিটাল ক্লাস ব্যাহতসহ প্রচন্ড গরমে শিক্ষার্থীরা অস্বস্তিবোধ করে। আকাশে মেঘ জমলে শ্রেণিকক্ষে ভুতুরে পরিবেশের সৃষ্টি হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে নাগুরাফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন জানান, পার্শ্ববর্তী বিদ্যুৎ লাইন দেয়াটা অবৈধ। ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। সীমানা নিয়ে জটিলতা নিরসনে দুইস্কুলের কমিটিসহ এলাকার বিশিষ্টজনরা অনেকবার বসেছিলেন। কিন্তু কোনো সুরাহা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com