সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় মেয়র জি কে গউছ বিএনপি প্রতিষ্ঠা করে শহীদ জিয়া বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে এসেছিলেন

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি প্রতিষ্ঠা করে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে এসে ছিলেন। তিনি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। মেয়র বলেন- বর্তমান স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার সংবিধান পরিবর্তন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের জনগণ তা প্রতিহত করবে।
তিনি গতকাল ররিবার সন্ধ্যার পর বিএনপির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। জেলা বিএনপির উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজ আলী খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, ডাঃ আহমুদুর রহমার আব্দাল, ইসলাম তরফদার তনু, এডভোকেট হাজী নুরুল ইসলাম, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, আজিজুর রহমান কাজল, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, মহিবুল ইসলাম শাহীন, মিয়া মোঃ ইলিয়াছ, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, মখলিছ উর রহমান তালুকদার, মাহবুবুর রহমান আউয়াল, জালাল আহমেদ, এডভোকেট ফাতেমা খানম, শাহ আলম চৌধুরী মিন্টু, আমিনুল ইসলাম বাবুল, মহসিন সিকদার, এমদাদুল হক ইমরান, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, নাসির উদ্দিন আফরোজ। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী কবির হোসেন।
এদিকে সভায় ব্যবসায়ী নেতা আব্দুর রহমান মেয়র জি কে গউছের হাতে ফুলেল তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com