মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

গরুর বাজার থেকে কিবরিয়া ব্রীজ পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে গরুর বাজার খেয়াঘাট থেকে কিবরিয়া ব্রীজ পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে এই রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন সংসদ সদস্য। এ সময় স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং নানা-শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় এলাকাবাসী আয়োজিত সুধী সমাবেশে বক্তৃতা প্রদানকালে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আজ দেশের রাস্তাঘাট, পুল-কালভার্ট, স্কুল-কলেজ মাদ্রাসার উন্নয়নের পাশাপাশি মানুষের ভাগ্যেরও পরিবর্তন হয়েছে। এখন মানুষের ভাত কাপড়ের কষ্ট নেই, সারের জন্য কৃষককে জীবন দিতে হয় না। ঘরে ঘরে পৌছে গেছে বিদ্যুতের আলো। দেশের মানুষ ইতোমধ্যে প্রমাণ পেয়েছে, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। তিনি বলেন, বিএনপি জামায়াত জোটের শাসনামলে হবিগঞ্জের কোনো উন্নয়ন হয়নি, বরং চাঁদাবাজি ও সরকারি সম্পদ লুটপাটে ব্যস্ত ছিলেন বিএনপি নেতাকর্মী এবং তাদের আত্মীয়-স্বজনরা। কিন্তু বর্তমান সরকারের বিগত ৯ বছরে পাল্টে গেছে হবিগঞ্জের দৃশ্যপট।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আফিল উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আজিজুর রহমান খানের পরিচালনায় সুধী সমাবেশে বক্তৃতা করেন স্থানীয় মুরুব্বী হাজী শফিক মিয়া, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হিরাজ মিয়া ও হাবিবুর রহমান খান, জেলা পরিষদ সদস্য নুরুল আমীন ওসমান, মক্রমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাদ মিয়া, সাবকে ইউপি মেম্বার জনাব আলী প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ইউজিপ-৩ প্রকল্পের সহকারী প্রকৌশলী নিরূপম দেব জানান, ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই রাস্তাটি। এতে করে ওই এলাকার লোকজনের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com