রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

বানিয়াচঙ্গে বখাটের হামলায় স্কুলছাত্রী পিতাসহ আহত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সৈয়দপুর গ্রামে বখাটের হামলায় স্কুলছাত্রী ও তার পিতা আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের উপানন্দ সরকারের কন্যা শেফালী রাণী সরকার (১৩) স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। সে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই তাকে উত্যক্ত করে একই গ্রামের সহিদ মিয়ার পুত্র বাচ্চু মিয়া (২৫)। এ বিষয়টি শেফালী তার পিতাকে জানালে বখাটে ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে শেফালীকে সে বিয়ের প্রস্তাব দেয়। বাচ্চু বিবাহিত এবং ভিন্নধর্মের হওয়ায় শেফালীর পিতা তা প্রত্যাখান করে। বখাটে বাচ্চু ও তার লোকজন এতে আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল ওই সময় উপানন্দ বাড়ির পাশের জমিতে কাজ করতে গেলে বাচ্চু ও তার লোকজন তার উপর চড়াও হয়। এ সময় পিতাকে বাঁচাতে শেফালী ঘটনাস্থলে গেলে পিতা-কন্যাকে পিটিয়ে বখাটেরা আহত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com