সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে চাষীদের মধ্যে সার ও বীজ বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
  • ৪৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চাষীদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। উপ-সহকারী অলক কুমার চন্দ্রের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের এমপি মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল।
প্রধান অতিথি এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, ‘দেশের সাধারণ মানুষের আজ আয় বেড়েছে। দেশের চেহারাই পাল্টে গেছে। কৃষি খাতে দেশে অনেক উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন আজ দৃশ্যমান। আর যদি আবার রাজাকারদের হাতে দেশ চলে যায়, রাজাকারের গাড়ীতে পতাকা উড়ে তাহলে দেশের আর উন্নতি হবে না। রাজাকার মুক্ত দেশ রাখতে হবে, স্বাধীনতার পক্ষের শক্তির পক্ষে কাজ করতে হবে।’
অপর দিকে বিশেষ অতিথির বক্তৃতায়, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, ‘তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত বাংলাদেশ আজ জাতিসংঘ কর্তৃক নি¤œ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনা সরকার কৃষিবান্ধব সরকার। এই সরকারের আমলে দেশে খাদ্য সংকট হয়নি। না খেয়ে কোন মানুষ মারা যায়নি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্ব¡াসের দেশ বাংলাদেশে সরকারের গণমূখী সিদ্ধান্তের কারণে খাদ্য উৎপাদন বেড়েছে। দেশে সারের কোন সংকট নেই এগুলো বর্তমান সরকারের সাফল্য।’ অনুষ্ঠানে ২০১৮-১৯ খরিপ-১ মৌসুমে আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় নবীগঞ্জ উপজেলার ১ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com