বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে নানা আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ

  • আপডেট টাইম সোমবার, ১৬ এপ্রিল, ২০১৮
  • ৪১৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পালন করা হয়েছে পহেলা বৈশাখ। নবীগঞ্জ উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আনন্দ নিকেতন এর দিনব্যাপী অনুষ্ঠান মালায় বিপুল দর্শকের ভীড় ছিল। নৃত্য, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণী ও গানে গানে মাথিয়ে তোলে অনুষ্টান স্থল। সকাল ৯টায় আনন্দ নিকেতনের এই অনুষ্টান মালা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী ও নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান।
এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোট নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য অনুষ্টানের আয়োজন করে। উক্ত অনুষ্টানে আদর্শ প্রাইমারী স্কুলটি ছিল দর্শকদের উপছে পড়া ভীড়। সম্মিলিত সাংস্কৃতিক জোট নতুন রূপে সাজিঁয়ে তোলেন তাদের অনুষ্টান মালাকে। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী। নবীগঞ্জ থানা পয়েন্ট প্রাঙ্গনে অনুষ্টান ও র‌্যালী করে রিক্সা শ্রমিক ইউনিয়ন। এছাড়াও উপজেলার পৃথক স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার পানিউন্দা এলাকায় অনুষ্টিত বৈশাখী মেলা। উপজেলা প্রশাসন সকালে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে। অনুষ্টানগুলো পরিদর্শন করে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি উসমানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, কমরেড চৌধুরী ফয়সল শোয়েব, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ, আব্দুল মালিক, পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, লোকমান খান, আমিনুর রহমান চৌধুরী সুমন, উত্তম কুমার পাল হিমেল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com