সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ঘুঙ্গিয়াজুড়ী হাওর প্রকল্প বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৬ মার্চ, ২০১৪
  • ৫৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকল্য ১৫ মার্চ তেঘরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ঘুঙ্গিয়াজুড়ী হাওর প্রকল্প বাস্তবায়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) এর সহায়তায় এসেড হবিগঞ্জ ও আইডিয়ায় আয়োজনে উক্ত সভায় ঘুঙ্গিয়াজুড়ী হাওরপারের বিভিন্ন গ্রামের বিশিষ্ট মুরুব্বী ইউপি সদস্য, মহিলা সদস্য, শিক্ষক, সরকারী চাকুরীজীবি ও পেশাজীবিরা অংশগ্রহণ করেন। বিশিষ্ট মুরুব্বী মো: ইদ্রিছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসেড হবিগঞ্জ এর প্রধান নির্বাহী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঘুঙ্গিয়াজুড়ী হাওর এর বিভিন্ন সম্ভাবনা এবং এই সম্ভাবনাকে কাজে লাগানোর টেকসই কৌশল সম্পর্কে আলোচনা উপস্থাপন করেন। এরপর উপস্থিত হাওর পারের অধিবাসীদের মধ্যে কয়েকজন তাদের দেখা ঘুঙ্গিয়াজুড়ী হাওরের অতীত ও বর্তমান অবস্থা সম্পর্কে তুলে ধরেন। পরিশেষে সকলে একমত পোষণ করেন যে ঘুঙ্গিয়াজুড়ী হাওর প্রকল্প বাস্তবায়নের স্বার্থে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করে প্রকল্পটির স্বার্থক বাস্তবায়ন ঘটাতে স্ব স্ব অবস্থানে থেকে অংশগ্রহণ করবেন; এবং প্রয়োজনে আন্দোলনেও যাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com