সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজ আওয়ামীলীগ নেতা এডঃ আলমগীর বাবুলের মৃত্যুবার্ষিকী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ১০ এপ্রিল মঙ্গলবার হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও হবিগঞ্জ বার সমিতির সাবেক সভাপতি এবং সাধারন সম্পাদক রোটারিয়ান আলমগীর বাবুল ভূইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে হবিগঞ্জ শহরের রাজনগরস্থ বাসায় কাঙ্গালীভোজ এবং মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে। তার গ্রামের বাড়ী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তুলাই শিমুল গ্রামে কবর জিয়ারত, কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে তার পরিবার। পাশাপাশি বাংলা নববর্ষের দিন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসাবে ব্যাগ বিতরণ করা হবে। তিনি ২০১৬ সালের ১০ এপ্রিল ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন।
আলমগীর বাবুল ভূইয়া কর্মজীবনের শুরুতে ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার। পরে তিনি হবিগঞ্জ বারে আইনজীবী হিসাবে যোগদান করেন। তিনি বারের সভাপতি ও সাধারন সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। রোটারী ক্লাব অব হবিগঞ্জের তিনি সাধারন সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে আওয়ামীলীগ যখন বিরোধী দলে ছিল তখন তিনি দলীয় নেতা-কর্মীদের মামলা পচিালনায় বিশেষ ভূমিকা পালন করতেন। মৃত্যুর পূর্বেও তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এ এম এস কিবরিয়া হত্যা মামলা পরিচালনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com