বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে বিজিবি’র অভিযানে গাঁজা ও ভারতীয় মদ জব্দ

  • আপডেট টাইম সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
  • ৫২৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার হরিশ্যামা এলাকা থেকে ১৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গতকাল রোববার ভোরে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা এলাকা থেকে এই গাঁজা জব্দ করেন তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির হাবিলদার আ. শহীদের নেতৃত্বে বিজিবি সদস্যরা।
এদিকে একই দিন রাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার হাবিবুর রহমান মুন্সির নেতৃত্বে বিজিবির একটি টহল দল পৃথক দুটি অভিযান চালিয়ে ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর এলাকায় থেকে ১০৩ বোতল ভারতীয় মদ, ১কেজি গাঁজা এবং ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করেন।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এম জাহিদুর রশীদ পিএসসি বিষয়গুলির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com