বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ১ ব্যক্তিকে রামদা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম শনিবার, ৭ এপ্রিল, ২০১৮
  • ৬০৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত ব্যক্তির নাম তাজুদ মিয়া (৪৫)। তিনি নবীগঞ্জ উপজেলা বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে গ্রামের পার্শ্ববর্তী মারকুলি রাস্তায় ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড্রেনের পানি নিষ্কাশন নিয়ে প্রতিবেশী কাজল মিয়ার সাথে তাজুদ মিয়ার বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল শুক্রবার সকালে তাজুদ মিয়াকে গ্রামের পার্শ্ববর্তী মারকুলি রাস্তায় পেয়ে প্রতিপক্ষের কাজল মিয়াসহ আরো কয়েকজন মিলে হামলা চালায়। এসময় হামলাকারীরা তাজুদ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তাজুদ মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় তাজুদ মিয়ার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com