বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বহুলা বাইপাস সড়ক থেকে ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮
  • ৫০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা (বাইপাস) এলাকা থেকে মাধবপুর উপজেলার জগদীশপুরের দুলাল মিয়ার পুত্র শীর্ষ মাদক বিক্রেতা মোঃ হেলাল মিয়া (২২) ও একই উপজেলার আব্দুর রাজ্জাক এর পুত্র সিএনজির ড্রাইভার মোঃ রুবেল মিয়া (২৪) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা সহ তাদের ব্যবহৃত একটি সিএনজি (হবিগঞ্জ থ-১১-৫২৭৬) আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খানের নেতৃত্বে একদল সিপাহী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মোঃ তানভীর হোসেন খান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মাদক বিক্রি করে আসছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com