বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জের ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে-জালাল আহমেদ

  • আপডেট টাইম রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, হবিগঞ্জ জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। সিলেট মহানগরীতে বসবাসরত সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হবিগঞ্জ সমিতি একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে উঠবে এবং সংগঠনটি আরও সুসংহত ও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জেলার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব। গত ১১ জুলাই শুক্রবার সন্ধায় নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে হবিগঞ্জ সমিতি সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি প্রফেসর ডাঃ শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাকিম আহমদ কাওছার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও এম সি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খাঁন কবির। বিশেষ অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সিলেট বিভাগের মধ্যে এ বছর সবচেয়ে খারাপ ফলাফল করেছে হবিগঞ্জ জেলা। মানব সম্পদ ও শিক্ষার মানোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জ জেলা পরিবেশ বিপর্যয়, গোষ্ঠিগত দ্বন্ধ-সংঘাত ও সামাজিক অস্থিরতায় জর্জরিত। এতে জেলার সুনাম ক্ষুন্ন হচ্ছে। সংঘাত ও দাঙ্গার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি এম সি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খাঁন কবির বলেন, সকলের নিজ নিজ অবস্থান থেকে হবিগঞ্জের উন্নয়নে কাজ করতে হবে। বিপদ-আপদে একে অপরের পাশে দাড়াতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ড. শাহাব উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. আলী ওয়াক্কাস সোহেল, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শওকত হোসেন রিপন, হবিগঞ্জ সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সিলেট জজ কোর্টের এডিশনাল জিপি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল, শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ এলামনাই এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোতাহার হোসেন সোহেল, প্রমূখ।
মৌলানা শফিউল ইসলাম চৌধুীর কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাসের সাবেক মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম শামীম এবং বার্ষিক প্রতিবেদন পেশ করেন ও আয় ব্যয়ের হিসেব উপস্থাপন করেন সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী। বার্ষিক সাধারণ সভা শেষে সমিতির ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ ইরফানুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন হবিগঞ্জ সমিতির সিনিয়র সহ-সভাপতি সাবেক সিসিক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com