বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে দুধ বিক্রেতার মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮
  • ৬০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ট্রেনে কাটা পড়ে এক দুধ বিক্রেতার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে হরষপুর রেল স্টেশনের অদূরে সুলতানপুর রাস্তার কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম আব্দুল খালেক (৭০)। তিনি ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। হরষপুর রেল স্টেশন সূত্রে জানা গেছে, দুপুরে হরষপুর বাজারে দুধ বিক্রি করে রেল লাইনের ওপর দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন খালেক। এ সময় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com