সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের গাড়ি বহরে হামলা চুনারুঘাটে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮
  • ৫০৬ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের গাড়ি বহরে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ, অগ্নি সংযোগ ও ভাংচুরের প্রতিবাদে চুনারুঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চুনারুঘাট বাজারের লস্কর গেস্টহাউজের সামন থেকে বিক্ষোভ মিছিল বের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে এক প্রতিবাদ সভা হয়। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা যুবলীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, দেওয়ান লুৎফুর রহমান লুতু, সাংগঠনিক সম্পাদক মর্তুজ সরদার, ছারোয়ার আলম আজাদ, আতাউর রহমান মিলন, ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ দেলোয়ার, উপজেলা যুবলীগ নেতা আব্দুল হাই প্রিন্স প্রমুখ। বক্তারা হামলার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com