বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ শহরে মাদক ব্যবসায়ীর হামলায় পুলিশের সোর্স আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ এপ্রিল, ২০১৮
  • ৪৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের কতিথ সোর্স আবুল কাসেমকে হবিগঞ্জ শহরে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতের কারণে কাসেমের হাত ও পায়ের রগ কেটে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। সে সুলতান মাহমুদপুর এলাকার আব্দুল আজিজের পুত্র।
আহত সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে সদর থানা পুলিশকে অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করে আসছে। সম্প্রতি শ্মশানঘাট এলাকায় বিপুল পরিমাণ মদসহ আনোয়ারপুর এলাকার এক মাদক ব্যবসায়ী পুলিশের হাতে ধরা পড়ে। মাদক ব্যবসায়ী তাকে পুলিশে ধরিয়ে দেয়ার জন্য কামেমকে সন্দেহ করে। কিছুদিন আগে ওই মাদক ব্যবসায়ী জামিনে মুক্তি পায়। গতকাল বুধবার বিকেলে ওই মাদক ব্যবসায়ী তার সহযোগিকে নিয়ে কাসেমকে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com