সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু মাধবপুরে র‌্যাবের অভিযানে ৩ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ২ চুনারুঘাট সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীগঞ্জে চার গ্রামের পঞ্চায়েতী কবরস্থানের জায়গায় অবৈধভাবে গাউড ওয়াল নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুলিশ হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান বাহুবলে দুটি বাসে অভিযান ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ৭ আজমিরীগঞ্জে যত্রতত্র ময়লার স্তূপ স্বাস্থ্য ঝুঁকিতে জনসাধারণ শহরের চৌধুরী বাজার এলাকায় মাদকসেবী আটক চুনারুঘাটে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে চোর আটক

হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২ এপ্রিল, ২০১৮
  • ৬৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উদযাপন কমিটি (১৯৮২-২০১১ব্যচ) এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মার্চ দুপুরে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ ফজলুর ররমান। কমিটির সদস্য সচিব মাওঃ গোলাম সরওয়ার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ ফারুক মিয়া, বিশেষ অতিথি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ সফিকুর রহমান, প্রভাষক মাওঃ ফরিদ আহমদ, প্রভাষক মোঃ হামিদুর রহমান, শিক্ষক মোঃ মামুন মিয়া, শিক্ষক কাজী মাওঃ আব্দুল ওয়াহিদ। প্রাক্তণ ছাত্রদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মাওঃ মোঃ আব্দুল মন্নান, কারী মাওঃ জসিম উদ্দিন খান চৌধুরী, মাওঃ খাইরুদ্দিন, মোঃ মিজানুর রহমান, ডাঃ সৈয়দ মোঃ আলী, মোঃ তৈয়ব আলী মীর, মোঃ এমদাদুর রহমান, মোঃ নুরুল আমীন, মোজাহিদুল ইসলাম, মোঃ আবুল কাশেম এরশাদ প্রমুখ। সভায় বক্তাগণ মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেন।
পরে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মাদ্রাসার মরহুম সকল উস্তাদ, শিক্ষার্থীসহ দেশ ও জাতির উন্নয়নে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ সফিকুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com