বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে হার্ডওয়ার দোকানে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম সোমবার, ২৬ মার্চ, ২০১৮
  • ৫৭২ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরে একটি হার্ডওয়ার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের দাউদনগর বাজারের মেসার্স রানা হার্ডওয়ার ষ্টোরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাতে রানা হার্ডওয়ার দোকানে আগুনের ধোঁয়া দেখে লোকজন দোকানের মালিককে খবর দেয়। পরে স্থানীয় লোকজন পানিও বালু দিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে হার্ডওয়ারের বিভিন্ন মালামাল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অথবা সিগারেটের আগুন থেকে সূত্রপাত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে বিভিন্ন মালামাল উদ্ধার করে।
দোকানের মালিক আবুল হাসনাত রানা জানান, পাইকারী ও খুচরা হার্ডওয়ার ব্যবসায়ী তিনি। এছাড়াও আকিজ প্লাস্টিক ও আরএফএল ফার্নিচার কোম্পানীর ডিলার তার প্রতিষ্ঠান। তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ারকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা আগুন নিভাতে সক্ষম হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com