শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ৭৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কেনো বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না, সেটা আজ প্রমাণ হয়েছে। কেউ দাবায়ে রাখতে পারেনি। আজ আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জন করেছি।
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়াসহ সারাদেশে তাদের নেতাকর্মীরা দুর্নীতি ও জঙ্গীবাদের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে গিয়েছিল। তাই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে ভোট দেয়। এরপর থেকেই আমরা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে বর্তমান সরকার। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের সকল কার্যক্রমে সর্বস্তরের লোকজনকে আন্তরিকতার সাথে সহায়তা করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সেনার বাংলাকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব।
হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরক্তি জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আবু সুফিয়ান, জেলা শিক্ষা কর্মকর্তা অনীল কৃষ্ণ মজুদমার প্রমুখ।
অনুষ্ঠানে হবিগঞ্জের সকল কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনসাধারণ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com