বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মোস্তফাপুর মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন-এমপি বাবু

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ৬৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার একটি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। ওই মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি আব্দুল খালিক এর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক আলমাছ উদ্দিনের পরিচালনায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্তিপ্রস্তর স্থাপন করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা প্রকৌশলী মুহাইমিনুল ইসলাম রায়হান, বিশিষ্ট সমাজসেবক আজিজুল রহমান, জেলা জাপা নেতা জমসেদ আলী, ইনাতগঞ্জ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, কেন্দ্রীয় তালামীযের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মোহিত রাসেলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন।
এমপি মুনিম চৌধুরী বাবু ইতিপূর্বে উক্ত ভবন নির্মানের জন্য ৭০ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com