বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

নবীগঞ্জে বৈদ্যুতিক খুটি চাপায় শ্রমিকের প্রাণহানী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮
  • ৮১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বিদ্যুতের খুটি চাপায় এক শ্রমিকের প্রাণহানী ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকের নাম এরশাদ মিয়া (২৫)। তিনি গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার সিলমানের পাড়া গ্রামের আজহার মিয়ার পুত্র। নিহত এরশাদ মিয়া দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির খুটি সরবরাহ ও বসানোর ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এরশাদ মিয়াসহ আরো কয়েকজন মিলে ঠেলা গাড়িযোগে বৈদ্যুতিক খুটি নিয়ে যাচ্ছিলেন। দুর্গাপুর গ্রামের কাছে পৌছুলে ঠেলা গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এ সময় ঠেলা গাড়িতে থাকা বৈদ্যুতিক খুটির নিচে চাপা পড়েন এরশাদ মিয়া। এসময় স্থানীয় লোকজনের সহযোগিতায় তার সাথে লোকজন তাকে খুটির নিচ থেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com