শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মাধবপুরে ভারত থেকে আনা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৭৮২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ভারত থেকে চোরাইপথে নিয়ে আসা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে চোরাকারবারিকে ধরতে পারেনি বিজিবি। উদ্ধার করা গাঁজার পরিমাণ ৯২কেজি। গতকাল রোববার ভোররাতে উপজেলার সন্তোষপুর এলাকা থেকে এ পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আলী হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com