বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

নবীগঞ্জে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে উন্মুক্ত উন্নয়ন সভা

  • আপডেট টাইম সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৫৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে উন্মুক্ত উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তাহিরপুর সিনিয়র মাদ্রাসা পয়েন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ পারছু মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুসা। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিত। ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, ইউপি সদস্য মোঃ আকাব মিয়া, সংরক্ষিত সদস্য নীলিমা আক্তার, কৃষকলীগের সাধারন সম্পাদক নজরুল আমিন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ নুর উদ্দিন প্রমুখ। আয়োজিত সভায় ইউনিয়ন পরিষদ কর্তৃক এলজিএসপির আওতায় ইটসলিং, কালভার্ট, গভীর নলকূপ স্থাপন, সেলাই মেশিন বিতরণ, প্রকল্পের আওতায় সড়ক নির্মাণ এবং বিভিন্ন প্রকারের ভাতা প্রদান, ভিজিডি, ভিজিএফ, কৃষকদের সার ও নগদ টাকা বিতরণ ছাড়াও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। এছাড়াও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে উপস্থিত জনগণের মতামত গ্রহণ এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান আলী আহমেদ মুসা। আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com